বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

করোনায় আরো ২৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৪২ জন। একইসময়ে আরও ১ হাজার ২৬৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

আজ শনিবার (১৯ ডিসেম্বর ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ছয় লাখ ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৬ লাখ ৭৯ হাজার। শনাক্ত সাত কোটি ৫৯ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে দুই লাখের বেশি রোগী। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২০ হাজারের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে আটশ মানুষের মৃত্যু হয়েছে জার্মানিতে। ব্রাজিলে মারা গেছে আরও আট শতাধিক। শুক্রবার ভারতে প্রাণহানি হয়েছে সাড়ে তিনশজনের। এতে দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি।

এছাড়া ইতালি, রাশিয়া, মেক্সিকোতেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় শতাধিক করে মানুষ। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রতিষেধক হিসেবে টিকা আবিষ্কার হলেও এই ভাইরাসটি কবে নির্মূল হবে সে সম্পর্কে কেউ বলতে পারছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ