বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা নেগেটিভ মাওলানা তারিক জামিলের, পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

মহামারি করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মাওলানা তারিক জামিলের। গত ১৪ ডিসেম্বর সোমবার মাওলানা তারিক জামিলের করোনা পজেটিভ আসে।

আজ শনিবার তিনি এক টুইটার পোস্টে বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানী ও মুরুব্বি, মুহিব্বিনদের দোয়ায় করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

এর আগে দ্য ডন জনায়, গত ১৪ ডিসেম্বর মাওলানা তারিক জামিলের করোনা পজেটিভ আসে। তিনি টুইটার পোস্টে লিখেন, গত কয়েক দিন ধরে আমার শরীর ভালো যাচ্ছিল না। পরে কোভিড-১৯ পরীক্ষা করি, সেখানে আমার রিপোর্ট পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানি ইসলাম প্রচারক, দেওবন্দ পণ্ডিত। এ ছাড়া তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালকও তিনি। ২০১৩-১৪ সালে দ্য মুসলিম ৫০০-এর জনপ্রিয় বক্তা হিসেবে স্থান পেয়েছিলেন পাকিস্তানি এই ইসলামিক স্কলার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ