সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জেনে নিন ঝটপট নুডলস পাকোড়া রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্নেহার্দ্র সুইজা: নুডলস আমাদের প্রায় সবারই পছন্দের খাবার। প্রিয় খাবারকে ভিন্নভাবে খেতে কার না ভালো লাগে! চলুন তাহলে আজ জেনে নিই নুডলস পাকোড়া তৈরির নিয়মাবলি-

উপকরণ: সেদ্ধ করে পানি ঝরানো নুডলস- ১প্যাকেট। বাঁধাকপি কুঁচি- ১ কাপ। গাজর কুঁচি- ১/২ কাপ। সবুজ ক্যাপসিকাম কুঁচি – ১/২ কাপ। ফুলকপি কুঁচি- ১/২ কাপ। কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ। গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ। টেস্টিং সল্ট- ১/২ চা চামচ। বেসন– ১/২ কাপ। টমেটো সস- ১ টেবিল চামচ। লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

এক- প্রথমে কুঁচি করা বাঁধাকপি, গাজর ও ফুলকপি হালকা সেদ্ধ করে নিন। ফুটন্ত পানিতে ২/৩ মিনিট ফুটিয়ে নিলেই হবে। চাইলে স্টিমারেও ভাপিয়ে নিতে পারেন।

দুই- এবার সবজিগুলো একটা বড় বোলে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা নুডলস, ক্যাপসিকাম কুঁচি ও কাঁচা মরিচ কুঁচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

তিন- অন্যদিকে টমেটো সস, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট ও বেসনের ঘন মিশ্রণ তৈরি করুন। দরকার হলে একটু পানি দিতে পারেন।

চার- বেসনের মিশ্রণটি সবজি ও নুডলসের সাথে ভালোভাবে মিলিয়ে নিন। এভাবে আলাদা করে মিশ্রণ তৈরি করে নিলে সব উপাদান ভালোভাবে মিশবে।

পাঁচ- এবার একটি প্যানে তেল গরম করে পাকোড়ার শেইপ করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন রঙ হলে পাকোড়া নামিয়ে নিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ