শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভাস্কর্য প্রসঙ্গে সৌদির শায়খ সালিহ আল মুনাজ্জিদের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্য না মূর্তি এ নিয়ে যখন কথা চালাচালি চলছে দেশজুড়ে। তখন সৌদি আরবের শায়খ সালিহ আল মুনাজ্জিদ একটি ফতোয়া প্রদান করেছেন। তিনি বলেছেন ‘যেকোনো প্রাণীর ভাস্কর্য নির্মাণ করা হারাম।’

তিনি বলেন, ‘এটি যেহেতু মূর্তি, অতএব মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকল মানুষের ভাস্কর্যই হারাম। মনে রাখতে হবে, ভাস্কর্য নির্মাণের এই বিধান ইসলামি আকাইদ ও বিশ্বাসের অংশ।’

ফতোয়ায় তিনি উল্লেখ করেন, তিন কারণে ভাস্কর্য হারাম। ১. নিজেকে আল্লাহর সৃষ্টি ক্ষমতার সমকক্ষ জাহির করা। ২. অমুসলিম অবিশ্বাসীদের সাদৃশ্য অবলম্বন করা। ৩. শিরক ও ব্যক্তিপূজার পথ খুলে দেওয়া।

অতএব, যে ভাস্কর্য নির্মাণ করলো, সে নিজেকে আল্লাহর সৃষ্টি শক্তির সমকক্ষ জাহির করে লানত ও অভিশাপের পাত্র হলো।

কে এই সালিহ আল মুনাজ্জিদ!
শায়খ সালিহ আল-মুনাজ্জিদ ১৯৬০ সালে সিরিয়ার আলেপ্পোতে জন্মগ্রহণ করেন। তবে বেড়ে ওঠেন সৌদি আরবে। এরপর সৌদি আরবের দ্বাহরানে অবস্থিত ‘বাদশাহ ফাহাদ বিশ্ববিদ্যালয়’ থেকে পেট্রোলিয়াম এবং খনিজ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি।

তিনি সৌদি আরবের শায়খ আবদুল আজীজ ইবনে আবদুল্লাহ ইবনে বায, শায়খ মুহাম্মাদ ইবনে আল উসায়মীন, শায়খ আবদুল্লাহ ইবনে জিবরীন, সালেহ আল-ফাওজান এবং আবদুর-রহমান আল-বাররাক প্রমুখদের অধীনে ইসলামিক আইন (শরীয়া) অধ্যয়ন করেন। তিনি সৌদি আরবের আল-খোবার শহরে অবস্থিত উমার ইবনে আবদুল আযীয মসজিদের ইমাম এবং সৌদি আরবে ইসলামের প্রতিনিধিত্বকারী ওয়েবসাইট চালু করা প্রথম ব্যক্তি। তার প্রতিষ্ঠিত ওয়েবসাইটটির নাম ইসলামকিউএ.ইনফো। তিনি সৌদি আরবের অন্যতম সর্বাধিক জনপ্রিয় আলেম। যা অ্যালেক্সা.কম এর মতে ইসলাম সম্পর্কে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ