শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নরেন্দ্র মোদির বক্তব্য সাম্প্রদায়িকতাকে উস্কে দিবে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর ভার্চূয়ালা আলোচনায় বাংলাদেশে মৌলবাদের উত্থানে দিল্লী উদ্বিগ্ন বলে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অসাম্প্রদায়িক বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে শ্রী নরেন্দ্র মোদির এহেন উক্তি ক্ষতিগ্রস্ত করবে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে নিজ দেশ ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তথা উভয় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নের স্বার্থে আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, ভারতের উগ্রবাদী বিজেপি সরকার তাদের দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হলেও বাংলাদেশে মুসলমানদের নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মুসলমানরা সহনশীল বলেই সাড়ে সাতশত বছর ভারতবর্ষ শাসন করার পরও ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। হিন্দু মুসলমানরা যদি বিজেপি তথা মোদি সরকারের মত হিংস্র হতো তাহলে ভারতবর্ষে একজনও হিন্দু থাকতো না। কাজেই বাংলাদেশে মুসলমানদের উত্থানে মোদি সরকারকে ভয় পাওয়ার কিছু নেই। মুসলমানরা সবসময় শান্তিকামী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ