শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

বাবরি মসজিদের বদলে নির্মিত হবে যে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বহুল আলোচিত ভারতের বাবরি মসজিদের বদলে নির্মিত মসজিদের ডিজাইন প্রকাশ করেছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) ট্রাস্ট। নতুন এ মসজিদটির নির্মাণের দায়িত্বে রয়েছেন তারা। মসজিদ নির্মাণের প্রথম আর্কিটেকচারাল পরিকল্পনা প্রকাশ করেছেন তারা।

গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে এই মসজিদ নির্মাণের কথা বলা হয়। বহুদিন ধরে উত্তর প্রদেশে বাবরি মসজিদের ভূমিতে রাম মন্দির ছিলো বলে দাবি করে আসছিলো উগ্র হিন্দুরা। এ নিয়ে ভদ্র মুসলমান ও উগ্র হিন্দুদের মাঝে বিরোধ চলছিল। সেই বিরোধ নিয়ে গত বছর সুপ্রিম কোর্ট রায় দেয়। তাতে মসজিদ নির্মাণের জন্য আলাদা জমি দেয়ার নির্দেশ দেয়া হয় সরকারকে।

এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর এ প্রকল্পের প্রথম অংশ হিসেবে মসজিদটির গঠন কেমন হবে তার চিত্র প্রকাশ করা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ার কথা রয়েছে। এর পাশেই নির্মাণ হবে একটি হাসপাতাল।

দ্বিতীয় পরিকল্পনায় সেখানে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে ট্রাস্ট। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে আরো বলা হয়, বাবরি মসজিদ ভেঙে ফেলার পর নতুন করে মুসলিমদের জন্য এই মসজিদ নির্মাণ করা হলেও এর নাম কি হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ট্রাস্ট। তবে এটা জানা গেছে মসজিদটি কোনো সম্রাট বা রাজার নামে নামকরণ করা হবে না।

ফলে এটা স্পষ্ট হয়েছে যে, এই মসজিদ সম্রাট বাবরের নামে নামকরণ হচ্ছে না। মসজিদটির পরিকল্পনা বা ডিজাইনের ক্ষেত্রে সারা বিশ্বের সমসাময়িক নানা মসজিদ অনুসরণ করা হয়েছে। এরপর কম্পিউটারে তার একটি ছবি দাঁড় করানো হয়েছে। তাতে দেখা যায়, ছবির মতো একটি বাগানের ভিতরে কাচে ঘেরা মসজিদের একটি বিশাল ডোম।

মসজিদটির পাশেই দেখা যায় ভবিষ্যতদর্শী একটি হাসপাতাল ভবন। আইআইসিএফ ট্রাস্ট এক বিবৃতিতে বলেছে, সারা বিশ্বের মসজিদগুলোতে যে আধুনিক স্থাপত্যশৈলী প্রদর্শন করা হয়েছে তারই প্রতিফলন ঘটেছে এই ডিজাইনে।

লখনৌতে আইআইসিএফ ট্রাস্ট অফিসে প্রফেসর এসএম আখতার ৫ একর জায়গার ওপর এই ভবনের পরিকল্পনা উপস্থাপন করেছেন। এখানে যে হাসপাতাল স্থাপন করা হবে তাতে আশপাশের শিশুদের এবং বঞ্চিত অভিভাবকদের এখানে চিকিৎসা দেয়া হবে। হাসপাতাল ভবনের ভিতরে থাকবে আইআইসিএফ ট্রাস্ট্রের অফিস এবং প্রকাশনা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ