মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মানিকগঞ্জের সাবেক এমপি সামসুদ্দিন আহমেদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি প্রথমে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে করোনা পরীক্ষায় রিপোর্ট নেগিটিভ আসলেও হার্টের সমস্যায় ভুগছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথ বন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তৃণমূল থেকে উঠে আসা এ রাজনীতিবিদ হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়ন পরিষদে দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি হরিরামপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। এর পর তিনি মানিকগঞ্জ ২ আসনে (শিবালয় ও হরিরামপুর) সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় ছেলে দেলোয়ার হোসেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ছোট ছেলে শাহাবুদ্দিন চঞ্চল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপসম্পাদক ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ