শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন- কোরআন-সুন্নাহ মতে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ সা. সর্বশেষ ও সর্ব শ্রেষ্ঠ নবী। বিশ্ব নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসেনি এবং আসবেও না।

আজ সোমবার বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

হযরত মোহাম্মাদ সা. কে সর্বশেষ নবী হিসেবে অস্বীকার কারী কাদিয়ানী সম্প্রদায় তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত বিশ্বের সর্বস্তরের ওলামায়ে কেরামের ফতওয়া অনুযায়ী অমুসলিম ও কাফের। কাদিয়ানী সম্প্রদায়কে এহেন ভ্রান্ত আকীদা-বিশ্বাসের কারণে অমুসলিম মনে না করে তাদের পক্ষে দালালী করলে ঈমান থাকবে না।

খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা কারী সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে আরো বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, যুব বিষয়ক সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হুসাইন, যুব আন্দোলেনের সেক্রেটারী হাফেজ মাওলানা আল আমীন, মুফতি আব্দুস সালাম, ঢাকা মহানগর যুব মজলিস -সভাপতি রাকিবুল ইসলাম, ইসলামি যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী, মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি জাকির বিল্লাহ ও মাওলানা সাজ্জাদ হোসেন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ