মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউপির দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর দাওয়াত ও গণসংযোগ ২০২০ইং উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর এক দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. আব্দুল মুক্তাদির লায়েকের বাড়িতে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক, উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, ওসমানী নগর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হুসাইন, ছাত্র মজলিস সিলেট জেলা সেক্রেটারি শাহাব উদ্দিন, খেলাফত নেতা আসাদুজ্জামান ও দেওয়ান বাজার ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহিবুর রহমান।

দাওয়াতি মাহফিলে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করে ১৭ জন যুবক খেলাফত মজলিসে যোগদান করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ