শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

দুইদিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুইদিন ধরে নিখোঁজ তরুণ আলেম ও মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন (২৪)। গাজীপুর টঙ্গী থানার দত্তপাড়া হালিমা ইসলামি সেন্টার মাদরাসায় শিক্ষকতা করতেন তিনি।

মাওলানা আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই আব্দুর রহমান আওয়ার ইসলামকে জানান, গতকাল ২০ ডিসেম্বর রোববার টঙ্গী হালিমা ইসলামি সেন্টার মাদরাসা থেকে কয়েকজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়, এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ঘটনার পর আমার বৃদ্ধ মা-বাবা কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা চরম উৎকন্ঠায় সময় পার করছি। কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। মামুনের আত্মীয়-স্বজন টঙ্গীর বিভিন্ন থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করলে তারা কোন সন্ধান দিতে পারেনি।

ছোট ভাই আব্দুর রহমান আরো জানান টঙ্গী পূর্ব থানার অফিসার আশরাফুলের অধীনে আমরা জিডি করেছি। জিডি নম্বর ৮৮৭। যদি কেউ আমার ভাইয়ের কোনো খোঁজ পেলে আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 0195075977

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ