শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ

বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শাখার দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠিত দাওয়াতি মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ বলেছেন, সকল ক্ষেত্রে চলছে ধোকাবাজি, দুর্নীতি, মানুষের জান মালের নিরাপত্তা নেই। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খেলাফত শাসন ব্যবস্থা কেমন ছিলো তা মানুষের কাছে তুলে ধরতে হবে।

মানুষকে বুঝাতে হবে খেলাফত শাসন প্রতিষ্ঠিত হলে মানুষ শান্তি নিরাপদে বসবাস করতে পারবে। বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পর থেকে দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্তের বিরুদ্ধে ময়দানে সাহসী ভূমিকা রেখেছে এবং আগামী দিনে তা অব্যাহত থাকবে। খেলাফত প্রতিষ্ঠার এ মিশনে আমাদের সবাইকে অংশ গ্রহণ করতে হবে।

তিনি আজ ২১ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও দাওয়াতী মাস উপলক্ষ্যে আয়োজিত দাওয়াতী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট শহরের আরাবিয়া কনফারেন্স হলে সভাপতি শাইখুল হাদীস মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন ও ডা. ফজলুর রহমান এর পরিচালনায় অনুুষ্ঠিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওঃ আব্দুল আজিজ।

এছাড়াও দাওয়াতি মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহ সভাপতি মুফতি হাবিবুর রহমান শামিম রাজনগরী, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ও জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই উত্তরসূরী, সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক মাওঃমুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী শহর শাখার সভাপতি মাওলানা ফারুক আহমদ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল আলী রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রুহুল আমিন প্রমুখ। দাওয়াতি মাহফিলে বিপুলসংখ্যক মানুষ বাংলাদেশ খেলাফত মজলিস এর আদর্শে অনুপ্রানিত হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ