বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এবার ইতালিতে নতুন ধরনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া নতুন ধরন পাওয়া গেছে। রোববার নতুন বৈশিষ্টের করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, করোনা আক্রান্ত ওই রোগী এবং তার সঙ্গী কয়েকদিন আগে যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন। একটি ফ্লাইটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিমাইসিনো বিমানবন্দরে অবতরণ করেন। তারা এখন আইসোলেশনে আছেন।

এর আগে করোনাভাইরাসের এই নতুন ধরন প্রথম শনাক্ত হয় ব্রিটেনে। এই ধরন আগের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ প্রশাসন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করেছে বরিস জনসন সরকার।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেখা গেছে, করোনাভাইরাসের এই নতুন ধরন মূল স্ট্রেনের ভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। এ প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো ব্রিটেন থেকে আসা সব প্লেন ঢোকা নিষেধ করেছে। বেলজিয়াম, নেদারল্যান্ডস ব্রিটেনের ফ্লাইট বাতিল করেছে।

ব্রিটেন সীমান্ত বন্ধ করে দিয়েছে বেলজিয়াম। নতুন করে যাতে সংক্রমণ ছ়ড়িয়ে না পড়ে তাই আগাম সতর্কতা হিসেবে একইপথে হাঁটার সিদ্ধান্ত নিচ্ছে চলেছে জার্মানিও। এসব বিবেচনায় ইতালিতেও করোনাভাইরাসের নতুন ধরন ঢুকে পড়ায় তারাও ব্রিটেনের সব ফ্লাইট বাতিল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ