মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

খাগড়াছড়ি পৌর নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মুহা. রফিকুল আলম, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল ও জাতীয় পার্টির ফিরোজ আহমেদসহ সকল কাউন্সিলরদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মুহা. রাজু আহমেদ এ ঘোষণা দেন।

সংরক্ষিত ১০ নারী কাউন্সিলর ও ৪৪ সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৭হাজার ৮৭জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০হাজার ৩৫১জন ও নারী ভোটার ১৬হাজার ৭শ ৩৬জন।

খাগড়াছড়ি পৌরসভায় ১৮টি ভোট কেন্দ্র, ১০৯টি বুথে ১৬ জানুয়ারী প্রথমবারের মত 'ইভিএম' পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ