মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

বিশেষ সাফল্যের জন্য সম্মাননা পাচ্ছেন ৪ চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসায় সাফল্যের জন্য ৪ চিকিৎসককে সম্মাননা দেবে ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের সহ-সভাপতি ও ২৮ স্বাস্থ্য সম্মাননা পদক প্রদান বিষয়ক উপকমিটির সভাপতি ডা. কামরুল হাসান সোহেল।

তিনি জানান, ২৮তম বিসিএস হেলথের প্রায় সাড়ে ৮শ’ চিকিৎসক বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছেন। মূলত তাদের পারফর্মেন্সের ওপর ভিত্তি করেই এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছরের শুরুতে সুবিধাজনক সময়ে তাদের জাকজমকভাবে এ সম্মাননা দেয়া হবে।

স্বাস্থ্য সম্মাননা পদক প্রদান বিষয়ক উপকমিটির সভাপতি ডা. কামরুল হাসান সোহেল জানান, এবার প্রশাসনিক ক্যাটাগরিতে ২ জন চিকিৎসক সম্মাননা পাচ্ছেন। এছাড়া ক্লিনিক্যাল ও সাংগঠনিক ক্যাটাগরিতে একজন করে সম্মাননা পাচ্ছেন।

প্রশাসনিক ক্যাটারিতে সম্মাননা পাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন। তার সুন্দর ব্যবস্থাপনায় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের জন্য দেশব্যাপী আলোচিত হয়েছে। তিনি হাসপাতালকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে অসামান্য ভূমিকা রেখেছেন।

একই ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইএমও ডা. মোরশেদ আলী। তিনি করোনায় রোগীদের সেবাদানের জন্য তার ব্যক্তিগত উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে। যার ফলে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপিত হয়েছে।

আর ক্লিনিক্যাল ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. আনিসুর রহমান সুফী। তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে ৫০ বছর বয়সী স্বপন গাজী নামক রোগীর ৩৫ বছর আগে আগুনে পুড়ে বাঁকা হয়ে যাওয়া পা সোজা করার সফল অপারেশনে অর্থোপেডিক্স টিমের সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন বলে সম্মাননায় ভূষিত হচ্ছেন।

আর ২৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনে নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন ডা. মো. রাশেদুল ইসলাম। তিনি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সহযোগিতা নিয়ে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ