মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মুন্সিগঞ্জের হুজায়ফা মাদরাসার মাহফিল ১ জানুয়ারী, থাকছেন মধুপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: মুন্সিগঞ্জ সিরাজদিখানর শেখরনগরের হযরত হুজায়ফা (রা.) নূরানী কিন্ডারগার্টেন মাদরাসার উদ্যোগে আগামী ১ জানুয়ারী শুক্রবার ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলটি বাদ আসর শেখরনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে শুরু হয়ে চলবে প্রায় মধ্যরাত পর্যন্ত।

মাহফিলে সভাপতিত্ব করবেন- মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- শেখরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসাইন।

আলোচনা করবেন- জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মুফতি জাকির, সাইন্সল্যাব বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসাল জামিল, সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন মাইজি ও জামিয়া শেখ মোহাম্মাদ আব্দুল্লহ মাদরাসা মাওলানা মুফতি রুহুল আমীন কাশেমী।

মাহফিলে আমন্ত্রিত অতিথীবৃন্দ- মাওলানা কাজী আফতাবউদ্দিন, মাওলানা উবাইদুল্লাহ কাশেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বেলাল হোসাইন, মোহাম্মাদ নজরুল ইসলাম (চেয়ারম্যান শেখরনগর), নূর হোসেন খান, শেখ মুহা. আইয়ুব, মুহা. হেলাল খান, মুহা. জামাল চৌধুরী, সেরাজুল ইসলাম, এডভোকেট রাকিবুল ইসলাম, ইকবাল হোসাইন, এস এম উজ্জল হোসেন, শাহাবুদ্দিন মৃধা, রমজান হোসেন, মিজানুর রহমান চন্ডন, আসাদুল ইসলাম জুয়েল, সিকিম আলী বেপারী, আলী নূরসহ অনন্য মুসল্লীবৃন্দ।

দলমত নির্বিশেষে সকলকে মাহফিলে দলে দলে অংশগ্রহণ করে অশেষ নেকী হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ