শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আমেরিকায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত প্রথম ইমাম বাংলাদেশের মাওলানা ইয়াসির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ইতিহাসে প্রথমবার সরকারিভাবে ইমাম নিয়োগ দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায়। সম্মানজনক পদে আসীন হয়ে অনন্য নজির গড়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসির খান। এক বিজ্ঞপ্তিতে ক্যালিফোর্নিয়া রাজ্যসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকার রাজ্যসভায় প্রথম নিয়োগপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে তাকে। গত ৭ ডিসেম্বর মাওলানা মোহাম্মদ ইয়াসির খানকে ইমামের এ দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইমাম মাওলানা ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন। আমাদের রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সম্প্রসারণ দেখেছি এবং ধর্মীয় ও নাগরিক উভয় নেতারা ঘনিষ্ঠ হয়েছি। এদের মতো মাওলানা ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক এবং নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেছেন।’

ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম হিসেবে নিয়োগ প্রসঙ্গে মাওলানা ইয়াসির খান বলেন, ‘আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমাকে নির্বাচিত করেছেন। কৃতজ্ঞতা জানাই রাব্‌বুল আলামিনের। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।

তিনি গত ছয় বছর স্থানীয় কাউন্টি কারাগার, শেরিফ অফিস ও বিভিন্ন হাসপাতালে ইমাম হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল-মিসবাহ নামে একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি স্বল্প আয়ের পরিবারগুলোকে স্বচ্ছল করতে সাহায্য করে আসছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের- সিএআইআর স্থানীয় নির্বাহী পরিচালক বাসিম এলকারা বলেন, আমেরিকান মুসলিমরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, এই নিয়োগ সেটারই বার্তা।

হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসির খানের জন্মভূমি আমেরিকা নয়। তিনি ভারতের কেরালা প্রদেশের  বংশোদ্ভূত বলে শোনা গেছে। তবে আমেরিকার মুসলিম কমিউনিটির শরিফ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি বাংলাদেশের অধিবাসী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ