বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে কয়েকদিনের তুলনায় গত একদিনে করোনায় শনাক্ত কিছুটা কমলেও গড়েছে মৃত্যুর রেকর্ড। তাছাড়া সুস্থ হয়েছেন সাড়ে ৫ কোটির বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাসটি। এই সময়ে নতুন করে ৬ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৩ হাজার ৭৭১ জনের। আর সুস্থ হয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৬২৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮২৪ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৯ হাজার ৩০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৪৭৬ জন।তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৮৫ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৬ হাজার ৫০৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫১ হাজার ৯১২ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৯০ হাজার ৯৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ হাজার ৭০২ জন।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৫০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩২৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ