মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বাংলার আপোষহীন রাহবার ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. ছিলেন বাংলার আপোষহীন রাহবার। তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেননি। বাতিল অনেকবার তাকে বিভিন্ন ধরনের অফার করেছে। কিন্তু তিনি কারো অফারে পা দেননি। আপোষহীন এ রাহবারের বিদায়ে আমরা এক জনদরদী আলেমকে হারিয়েছি। জামিয়া মুহাম্মদীয়া-ভাষানটেক এর উদ্যোগে আয়োজিত আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী হক ও হক্কানিয়াতের উদারহরণ ছিলেন। তার শূন্যতা অপূরণীয়। (আল্লাহ তায়ারা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন)

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মদীয়া ভাষানটেক মাদরাসা মিলনায়তনে বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. স্মরণে এ আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল লতিফ ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা গাজী ইয়াকুব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মুফতি জাবের কাসেমী, সাহেবজাদা, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা আহমাদ কাবীর, মুফতী ফয়জুল্লাহ আশরাফী, আল্লামা আব্দুল আহাদসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ