শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইত্তেহাদুল উম্মাহর নানা উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২০-২১ এর উদ্যোগ গ্রহণ করেছে বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন। বুুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিতে রয়েছে- ১. প্রত্যক জনশক্তি কমপক্ষে একটি করে শীতবস্ত্র বিতরণ করবে।
২. অসহায় দরিদ্র ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।
৩. এতিম, পথশিশু, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
৪. শীতবস্ত্র বিতরণে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করণ।
৫. মানবতার দেয়াল তৈরির উদ্যোগ গ্রহণ।
৬. শীতবস্ত্র সংগ্রহ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যাদের দু'টি শীতের জামা আছে, আসুন একটি অসহায়দের দিয়ে দেই। তাদের মুখে হাসি ফুটাতে সামান্য একটু এগিয়ে আসি। মানুষকে ভালোবাসার মধ্যেই প্রকৃত সুখ, শান্তি এবং জীবনের সফলতা। আমাদের এ আয়োজনে কেউ শরীক হতে চাইলে পারবেন। সকলের আন্তরিক দু'আ ও সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, ফাউন্ডেশনটি গত রমযান থেকে একের পর এক প্রশংসনীয় উদ্যোগগ্রহণ করছে। মানবতার সেবার পাশাপাশি ইসলামেরও বিভিন্ন খেদমত করে আসছে ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠানটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ