মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

করোনা আক্রান্ত হয়ে বুধবার গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার অভিজিৎ রায় গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলও সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি তার স্ট্যাটাসে লেখেন, 'আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।' তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এম এ হাসেম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হওয়ার পর তাকে গত ১১ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৬ ডিসেম্বর অক্সিজেন স্যাচুরেশন ১০০-এর নিচে নেমে গেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এম এ হাসেমের ছেলে আজিজ আল কায়সার বুধবার রাত সাড়ে ৮টায় জানিয়েছিলেন, তার বাবার অবস্থা খুবই সংকটাপন্ন।

এম এ হাসেম ১৯৫৯ সালে তামাকপণ্য কেনাবেচার মাধ্যমে ব্যবসা শুরু করেন। ১৯৭০ সালের কিছু আগে তিনি চট্টগ্রামে গড়ে তোলেন মেসার্স হাসেম করপোরেশন। দেশ স্বাধীন হওয়ার পর নিত্যপণ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি শুরু করেন। তার গড়ে তোলা পারটেক্স গ্রুপের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে ড্যানিশ কনডেন্সড মিল্ক্ক, মাম পানি ও আরসি কোলা।

এম এ হাসেম ২০০১ সালে বিএনপির টিকিটে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর বেগমগঞ্জ আসন থেকে জয় লাভ করেন। তবে তিনি সাবেক তত্ত্ববধায়ক সরকারের আমলে বিএনপির রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ