মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থতা বোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ-এর চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। যখন তাকে হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

বৃহস্পতিবার বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ