শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

র‌শী‌দিয়া নূরানী মাদরাসার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী, হাটহাজারী প্র‌তি‌নি‌ধি>

হাটহাজারী পৌরসভাস্থ আলীপুর র‌শী‌দিয়া নূরানী তালীমুল কুরআন মাদরাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মহিলা শাখা উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়ত‌নে মাদরাসার‌ প্রধান উপ‌দেষ্টা মাওলানা ইউনুস এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠান শুরু হয়।

সে‌মিনারে নূরানী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নি‌য়ে আলোচনা ক‌রতে গি‌য়ে বক্তারা ব‌লেন, আদর্শ সমাজ গঠন কর‌তে চাই‌লে, পা‌রিবা‌রিকভাবে শা‌ন্তি‌তে থাক‌তে চাই‌লে শিশু‌দের ধর্মীয় শিক্ষ‌িত কর‌তে হ‌বে। শিশু‌মনে ঈমা‌নের বীচ বপন কর‌তে হ‌বে। আর এটার অন্যতম মাধ্যম হ‌লো, নূরানী শিক্ষাব্যবস্থা। তাই আমাদের উ‌চিত আমাদের সন্তান‌কে নূরানী মাদরাসায় দিয়ে দী‌নি শিক্ষায় শি‌ক্ষিত করা। বিশেষ করে মেয়েদের দীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েদের দীনি সার্বিক বিষয়াদি বিবেচনা করে আমরা মহিলা শাখাও উদ্ভোধন করতে যাচ্ছি।

মাদরাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা ইসমাঈল ইশরাকের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সেমিনা‌রে বক্তব্য রা‌খেন, হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ইয়াহিয়া, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা কারী মুঈনুদ্দীন, মাওলানা জাফর আহমদ, মাওলানা জমীর উদ্দিন, মাওলানা হাবীবুল হক বাবু, মাওলানা নাছির উদ্দীন মুনির, হাফেজ মাওলানা ইলিয়াস, হাফেজ মাওলানা ইদরিস,
মাওলানা আলী আকবর, মাওলানা অাখতার হোসাইন, মাওলানা ইশ‌তিয়াক সি‌দ্দিকী প্রমুখ।

আলোচনা সভা শে‌ষে অ‌তি‌থিদের মাধ্য‌মে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস পাওয়া শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ