মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হবে একদিন: শোয়েব আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সীমান্ত সংঘাত দীর্ঘদিনের। এ সংঘাত বন্ধ হবে একদিন। মন্তব্য করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত পাকিস্তানের জাতীয় দলের সাবেক এ তারকা। সম্প্রতি শোয়েব আখতার দেশটির একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিককে সাক্ষাৎকার দেন। কথা বলার ফাঁকে তিনি হঠাৎ ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন।

সাক্ষাতকারে পাক তারকা বলেন, ‘আজকের কথা নয়। পুরনো বইয়ে লেখা আছে গাজওয়া এ হিন্দ হবে। অর্থাৎ এক ধরণের ধর্ম যুদ্ধ। তাতে এক সম্প্রদায়ের মানুষকে হারিয়ে মুসলিম ফৌজ জয়লাভ করবে। তারপর সম্পূর্ণ ভারতবর্ষকে মুসলিম দেশ হিসেবে গড়ে তোলা হবে।’

শোয়েবের এমন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভারতীয় নেটিজেনরা এনিয়ে শোয়েবের তীব্র সমালোচনা করছেন। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি শোয়েব আখতার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ