মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কুয়েতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ ফাইজারের করোনার টিকা নেয়ার মধ্যে দিয়ে কুয়েতে করোনা টিকাদান কার্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার কুয়েতে উচ্চপদস্থ কর্মকর্তারা দেশটির মিশরেফ এলাকায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এ টিকাদান কার্মসূচিতে কুয়েতের প্রধানমন্ত্রী ছাড়াও  স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসিল আল সাবাহ, উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিলাল আল সায়ের ফাইজারের এ করোনার টিকা নেন।

জানা যায়,  প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশায় সিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন। এছাড়া তৃতীয় ভাগে সাধারণ নাগরিকদের এই টিকা দেয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ