শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

টাকা ছিনতাইয়ের অভিযোগ: সীতাকুণ্ডে এসআই ও কনস্টেবল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে বরখাস্ত এস আই সাইফুল ও কনস্টেবল সাইফুল গ্রেপ্তার। ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ছিলো তাদের উপর। এর আগে এ দুজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায়।

গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ব্যবসায়ী আবু জাফর বাদী হয়ে মামলাটি দায়ের করলে অভিযুক্ত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, থানায় করা অভিযোগের পর তাদের বরখাস্ত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, এসআই সাইফুল আলম, কনস্টেবল সাইফুল ইসলাম ও পুলিশ সোর্স মো. রিপন, হারুন, রাজু।

পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর সকালে আবু জাফর একটি পিকআপ গাড়ি কিনতে সীতাকুণ্ডে আসেন। কিন্তু দামে না মেলায় তিনি গাড়ি না কিনে সন্ধ্যায় ফিরে যাবার সময় পৌরসদর বাসস্ট্যান্ডে শ্যামলী বাস কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশের তিন সোর্স তাকে ইয়াবা ব্যবসায়ী বলে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম ও ওসির বডিগার্ড কনস্টেবল সাইফুল ইসলাম যোগ দেয়।

পরে, নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর পেটে ইয়াবা আছে বলে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে এক্সরে করান। কিন্তু, ইয়াবা না পেলেও তার কাছ থেকে গাড়ি কেনার দুই লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও তাকে মৃত্যুর ভয় দেখিয়ে একটি গাড়িতে তুলে দেয় তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ