মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

করোনায় আক্রান্ত হুইপ শামসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী (এমপি)। বর্তমান তিনি চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে আছেন।

শনিবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হুইপপুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

তিনি জানান, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতাবোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রিপোর্টে করোনা পজিটিভ আসে।

জানা যায়, করোনাকালে পটিয়ার মানুষের খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হুইপ শামসুল হক চৌধুরী মাঠ পর্যায়ে দিনরাত কাজ করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ