শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

করোনা নেগেটিভ সনদ না থাকায় ভারত ফেরত ৩৩ জন কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেনাপোল দিয়ে ভারত ফেরত ৩৩ জন বাংলাদেশির কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তারা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারেন্টিন ওয়ার্ডে তাদের পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার ডাক্তার সুমন সেন এ তথ্য জানিয়েছেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি সবার করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত ফেরত প্রত্যেকের ৭২ ঘণ্টা আগে করানো করোনা নেগেটিভ সনদ লাগবে বলে পরারাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। তার ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর থেকে করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে ভারত থেকে ফেরে বাংলাদেশিরা। যারা করোনা নেগেটিভ সার্টফিকেট আনছেন না তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি আশিকুজজামান বলেন, ‘আমি ক্যান্সারের রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করেছি। আমার জানা ছিল না যে দেশে ফেরার সময় করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। জানলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।’

বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার সুমন সেন জানান, শুক্রবার ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকে ক্যান্সারের ও হার্টের রোগী। চিকিৎসার জন্য দুই থেকে আড়াই মাস তারা ভারতে অবস্থান করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ