মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিদেশগামী যাত্রীদের করোনামুক্ত সনদ মিলবে আরো ২১ ল্যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশগামী যাত্রীদের করোনামুক্ত সনদ দেয়ার জন্য ঢাকা ও ঢাকার বাইরে আরও ২১টি ল্যাবকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

আগে করোনামুক্ত সনদ দেওয়ার জন্য সারা দেশে ১৯টি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিত হাসপাতালগুলো হলো- ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিব অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতাল, বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফ্যাকশাস ডিজিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আর বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দেবে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি)।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ