শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

চালের বাজার লাগামহীন: সংবাদ সম্মেলন ডেকেছেন খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কিছুদিন থেকে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাজারে দাম বেশি থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন চালও সংগ্রহ করতে পারছে না সরকার। তাই বর্তমান অস্থীতিশীল চালের বাজার নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন তিনি। গতকাল (২৬ ডিসেম্বর) বিকেলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) সুমন মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারি পদক্ষেপগুলো নিয়ে মন্ত্রী (খাদ্যমন্ত্রী) সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল বেলা সাড়ে ১১টায় অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে এই সংবাদ সম্মেলন হবে।’

জানা যায়, বেশ কিছুদিন ধরে দেশের চালের বাজার ঊর্ধ্বমুখী। আমনের ভরা মৌসুম হলেও গরিবের মোটা চালের কেজি ৫০ টাকায় পৌঁছেছে। চাল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ