শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোবাইল কিনে না দেয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা গ্রামের কলেজ ছাত্র সীমান্ত মজুমদার হৃদয় (২২) মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। আজ রোববার (২৭ ডিসেম্বর) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে সীমান্ত মজুমদার হৃদয় সুবর্ণচর সৈকত সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবাইল কিনতে মায়ের কাছে ১৫ হাজার টাকা আবদার করে আসছিল হৃদয়। বিষয়টি তার বাবাকে জানাতে বলে মা। কিন্তু বাবার কাছেও মোবাইল কেনার টাকা চেয়ে ব্যর্থ হয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে বীষ পান করে হৃদয়। বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ