বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রে এক বাড়ি থেকে শিশুসহ ৫ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরকানসাসের একটি বাড়ি থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও তিনজন শিশু। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, নিহতদের বেশিরভাগই হত্যার শিকার হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এর মধ্যে হত্যাকারীর মৃতদেহও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পোপ কাউন্টির শেরিফ শেন জোন্স এক বিবৃতিতে জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে একটি ফোন কলে সাড়া দিয়ে ডেপুটিরা লিটল রকের ৬৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এটকিন্স-এর একটি বাড়িতে পৌঁছান। সেখান থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ৮ থেকে ৫০ বছরের মধ্যে। তারা সবাই আত্মীয় বলে মনে করা হচ্ছে।

শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জোন্স বলেন, ‘এটা বিরল ঘটনা। তছনছ হয়ে যাওয়া এক পরিবারের জন্য এখন আমাদের শুধুই প্রার্থনা করতে হবে।’

আরকানসাস রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে ডেপুটিরা এ ঘটনার তদন্ত করছেন। এ ব্যাপারে এপি’র পক্ষ থেকে শেরিফের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পোপ কাউন্টি শেরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এ মুহূর্তে আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্থানীয় জনগণের জন্য তা বিপদ বয়ে আনবে বলে আমরা মনে করছি না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ