বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনায় আক্রান্ত ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও। রোববার তার অফিস এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব ঘটার পর দেশটির শীর্ষ পর্যায়ে বহু কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় সবশেষ যুক্ত হলেন মৌরাও। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে মৌরাও’র অফিস জানিয়েছে, রোববার দুপুরের দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন জাবুরুতে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ৩৪৪ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে আরও প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ। সূত্র: সিএনবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ