মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

করোনা রোগী সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের হাসপাতালগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতোমধ্যে যুক্তরাজ্য জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালে ভর্তি হচ্ছে প্রতিদিন অসংখ্য মানুষ। সার্বিক পরিস্থিতিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। দক্ষিণ লন্ডনের হাসপাতাল কর্তৃপক্ষ রোগী বাড়ার বিষয়টিকে ব্যাখা করছে, ‘বাস্তব চাপ’ হিসেবে।

এদিকে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বেড়েছে অ্যাম্বুলেন্স সার্ভিসেও। এমনকি লন্ডনে প্রতিদিন অন্তত ৮ হাজার রোগীর ডাক পাচ্ছে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। যুক্তরাজ্যজুড়ে সর্বশেষ রোববার করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৫০১ জন। এবং এতে ৩১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যের কিছু অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। এতে হাসপাতালগুলোকে ‘তীব্র চাপ’ সামলাতে হচ্ছে। হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

এদিকে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া ভাইরাস ছাড়াও সম্প্রতি ছড়িয়েছে ভাইরাসের নতুন ধরন। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয়েছে কর্তৃপক্ষ। শুরু হয়েছে ভ্যাকসিনের প্রয়োগও।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ