মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

পুলিশে পদোন্নতি: দুই নারীসহ ডিআইজি হলেন ১১ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের ১১ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।

ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ