শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের গোসাইরহাটে মোটরসাইকেল ও বেবি ট্যাক্সির সংঘর্ষে আবু সাঈদ ইমন মল্লিক (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার পূর্ব মাদারীপুর (ডামুড্যা) কালীখোলা গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আবু সাঈদ ইমন মল্লিক ডামুড্যা উপজেলার শিধলকুড়া গ্রামের শাজাহান মল্লিকের ছেলে। তিনি এবার সরকারি পূর্ব মাদারীপুর কলেজ (ডামুড্যা) থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোসাইরহাট থানার ওসি মুহা. মোল্লা শোয়েব আলী বলেন, সন্ধ্যায় ইমন মোটরসাইকেলে গোসাইরহাট যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্যাক্সির সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত ইমনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোসাইরহাট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত করছি; তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ