শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম রোধে ইউজিসির ভূমিকা চান রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম: রাষ্ট্রপতি ডা. মোহাম্মদ আবদুল হামিদ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোন অনিয়ম দূূর করতে কঠোর ভূমিকা পালনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি নির্দেশ দিয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনে ইউজিসির একটি প্রতিনিধিদল কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ জমা দিতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন এবং যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং এর গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন ।

তিনি বলেন, ‘শিক্ষা কোন পণ্য নয়- সুতরাং মানসম্মত শিক্ষার সাথে আপোস করার কোন সুযোগ নেই।’ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে হামিদ বলেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে একটি অভিন্ন নীতিমালা তৈরী করা উচিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ