বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েলকে বাধ্য করুন: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ ইশতিয়্যাহ।

সোমবার (২৮ ডিসেম্বর) ফিলিস্তিনি প্রধানমন্ত্রী পশ্চিম তীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী, ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করবেন। কাজেই আন্তর্জাতিক সমাজের উচিৎ দখলদার ইসরায়েল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে তার জন্য কঠোর পদক্ষেপ নেয়া।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে কঠোরভাবে অবৈধ বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এই প্রস্তাবে আন্তর্জাতিক সমাজের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান।

ইসরায়েলের সরকারি রেডিও ‘কান’ রোববার এক খবরে জানায়, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগেই দখলদার তেল আবিব সরকার পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম আল-কুদসে আরো কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণের কাজ শুরু করতে চায়। বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণ কাজের বিরোধিতা করায় তিনি ক্ষমতা গ্রহণের আগেই এ কাজ সম্পন্ন করতে চায় কুদস দখলদার ইসরায়েল। সূত্র: পার্সটুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ