বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইরানে নিজস্ব করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদের তৈরি একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে ইরান। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মেদ মোকবেরের মেয়ে তাইয়েব মোকবের এই টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার কোভ-ইরানব্লেসিং নামের এ ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয় বলে জানিয়েছে বিবিসি।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ টিকা প্রয়োগ শুরুর প্রতিক্রিয়ায় বলেছেন, ইরানের জনসাধারণের প্রতি আমাদের বার্তা এই যে, আমরা বিশ্বাস করি, প্রত্যেককে এই ভ্যাকসিন দেওয়া হবে। কোনও জটিলতা দেখা দিলে আমরা তা স্বেচ্ছায় গ্রহণ করব।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহে ইরান ১৫ লাখের মতো ভ্যাকসিনের ডোজ উৎপাদন করতে পারবে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ। কোনও কোনও দেশ প্রয়োগ শুরুর অপেক্ষায় রয়েছে।

ইরানে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ লাখের মতো মানুষ; মৃত্যু হয়েছে প্রায় ৫৫ হাজার জনের।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ