বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রাম্পের হাতে মার্কিন নিরাপত্তা বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের হাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এমন দাবি করেছেন। তিনি বলেন, ক্ষমতাগ্রহণে প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তথ্য তার টিমকে দেয়া হচ্ছে না।

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন ডেমোক্র্যাটদলীয় বিজয়ী বাইডেন।

কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

৩ নভেম্বরের নির্বাচনের কয়েক সপ্তাহ পার হওয়ার পরও বাইডেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেয়া হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরে এটি নিয়মিত ও অপরিহার্য কাজ। তবে সোমবার বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য আসার পর যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিফেন্স সেক্রিটারি ক্রিস্টোফার মিলার বলেন, ক্ষমতা হস্তান্তরে কর্মকর্তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০০ কর্মকর্তার ১৬৪টি সাক্ষাৎকার নিয়েছে এবং পাঁচ হাজার পাতার নথি সরবরাহ করেছে। বাইডেনের ট্র্যানজিশনাল টিম প্রাথমিকভাবে যা চেয়েছিল, এই নথি তার চেয়েও অনেক বেশি।

একজন মুখপাত্র বলেন, বাইডেনের টিমের সঙ্গে পেন্টাগন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। উপদেষ্টাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর বাইডেন বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ব্যবস্থাপনা ও বাজেট অফিস থেকে তার টিম বাধার মুখে পড়ছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যুতে বর্তমানে বিদায়ী প্রশাসনের কাছ থেকে আমরা সব তথ্য পাচ্ছি না। এটি কেবল তথ্যের ঘাটতি না; আমার দৃষ্টিতে দায়িত্বজ্ঞানহীনতা।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আমাদের বাহিনীর অবস্থানের স্বচ্ছ চিত্র দরকার। এতে যে কোনো বিভ্রান্তির সুযোগ কাজে লাগাতে পারে মার্কিন বৈরী শক্তি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ