মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

দেশের ৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুরা বই পাবে নিজস্ব ভাষায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৪ হাজারের বেশি শিশুকে নিজ ভাষায় পাঠ্যবই তুলে দেয়া হবে। একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দেয়া হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জানানো হয়, ২০২১ শিক্ষাবর্ষের জন্য এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা, মারমা, সাদ্রী, ত্রিপুরা ও গারো শিক্ষার্থীদের নিজ ভাষায় পাঠ্যবই তুলে দেয়া হবে। তার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই বিশেষ ভাষায় দেয়া হলেও তৃতীয় শ্রেণিতে শুধু বাংলা বই আদিবাসীদের ভাষায় বই পাবে।

পরবর্তী শ্রেণি থেকে তাদের সাধারণ শিক্ষায় যুক্ত করা হবে। চলতি বছর সাঁওতাল ভাষায় পাঠ্যপুস্তক দেয়ার কথা থাকলেও তা দেয়া সম্ভব হচ্ছে না। এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায় ২ লাখ ১৩ হাজার ২৮৮টি বই ৯৪ হাজার ২৭৫ জন শিশুর হাতে তুলে দেওয়া হবে। আর ৯ হাজার ১৯৬ জন দৃষ্টি প্রতিবন্ধীর হাতে ব্রেইল বই তুলে দেয়া হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ