শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক। তিনি বলেন, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন। তবে নিহতের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ