বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মালিতে বোমা বিস্ফোরণে ফ্রান্সের ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার মালিতে শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন ফরাসি সেনা নিহত হয়েছেন। মালির হোমবরি প্রদেশে পুঁতে রাখা বোমায় সাঁজোয়া যানটি উড়ে যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে ফ্রান্সের প্রেসিডন্ট দফতর।

ফ্রান্স জানায়, হতাহত সেনাদের পর্যবেক্ষণে দ্রুত চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছালেও বাঁচানো সম্ভব হয়নি তাদের। মালিতে থাকা ফরাসি সেনাদের সুরক্ষায় বিমান বাহিনী নিয়োজিত থাকা সত্বেও হতাহতের ঘটনা ঘটলো।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেন, ‘মালির ওই অঞ্চলে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সাধারণ মানুষের জন্য হুমকি। এজন্য মালির শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছিল সেনারা।’

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ  তাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। মালিতে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের বিরুদ্ধে তার দেশের সেনারা সর্বাত্মক লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ