বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অক্সফোর্ড টিকার অনুমোদন দিলো যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা করোনা ভাইরাসের টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এরইমধ্যে যুক্তরাজ্যের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।

টিকার এই অনুমোদনকে প্রধান টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এটি যুক্তরাজ্যের টিকাদান প্রচারে ব্যাপক প্রসার ঘটাবে, যা জীবনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে। এছাড়া, ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকর বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি ২০২০ সালের জানুয়ারিতে ডিজাইন করা হয়েছিল। এপ্রিল মাসে প্রথম একজন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হয় এবং পরে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে।

এর আগে, ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয় যুক্তরাজ্য। ফলে দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ