মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ঈশ্বরগঞ্জ যাচ্ছেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ যাচ্ছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ (৩০ ডিসেম্বর) বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সেখানে ঈশ্বরগঞ্জের ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদরাসার বার্ষিক মাহফিল ও খতমে বুখারিতে যোগ দিবেন তিনি। আজকের এ বার্ষিক মাহফিলের সভাপতি আল্লামা আবদুর রহমান হাফেজ্জী।

এছাড়া মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আজ বাদ মাগরিব কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়ার খানকায়ে আতহারিয়ায় ছাত্র,শিক্ষক ও ওলামায়ে কেরামের উদ্দেশ্যে ইসলাহব বয়ান করবেন বলে জানা গেছে।

-এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ