শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে

পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিকে হালদারসহ আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।

আদালত বলেন, বাক স্বাধীনতার নামে এ ধরনের পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য টিভি নিউজ ও টকশোতে প্রচারের বিষয়টি আমরা অনুমোদন দেব না। কারণ এতে জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সেজন্য একাত্তর টিভিসহ সব টিভি ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পলাতক আসামিদের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো।

একইসঙ্গে সোমবার একাত্তর টিভিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পিকে হালদারের বক্তব্য সংবলিত নিউজ ও টিভি টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টে সরবরাহ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত সোমবার একাত্তর টিভির ১০টার সংবাদে এবং সাড়ে ১১টায় একাত্তর জার্নালে পিকে হালদারকে অতিথি করে তার বক্তব্য প্রচার করা হয়। পলাতক আসামির বক্তব্য প্রচার আদালত অবমাননাকর উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ