মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ওয়াইফাই পাসওয়ার্ড বাড়ানোর কার্যকরী কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকজন মিলে ইন্টারনেট ব্যবহার করতে ওয়াই-ফাইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু ওয়াই-ফাইয়ের ইন্টারনেট গতি দুর্বল হলে কিংবা রাউটার ঠিকঠাক কাজ না করলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিন্তার কিছু নেই। কিছু পদ্ধতি অনুসরণ করে ওয়াই-ফাইয়ের ইন্টারনেট সংযোগটি শক্তিশালী করতে পারেন আপনি নিজেই।

এক- ওয়াই-ফাই ব্যবহার করলে যেকোনো ভালো মানের রাউটার ব্যবহার করুন। সেটি হতে পারে ডাবল অ্যান্টেনা বা মাল্টি অ্যান্টেনা। রাউটারটি ২.৪ গিগাহার্জ থেকে ৫ গিগাহার্জ এবং ৮০২.১১ এসি কিংবা ৮০২.১১ এন স্ট্যান্ডার্ডের কি না, তা দেখে নেওয়া ভালো।

দুই- ওয়াই-ফাই রাউটারটিকে বাড়ির একটি মাঝামাঝি স্থানে রাখুন, যাতে বাড়ির সর্বত্রই সহজে ইন্টারনেট সংযোগ সমানভাবে পায়।

তিন- আপনি বাড়ির এমন একটি অংশে রয়েছেন, যেখান থেকে রাউটার অনেকটাই নিচে রয়েছে। এ অবস্থায় রাউটারের ২.৪ গিগাহার্জের চ্যানেল ব্যবহার করুন।

চার- দেখা যায় অনেক সময় যেকোনো অপারেটিং সিস্টেমের ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ওয়াই-ফাই রাউটারটি ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারে না বা মাঝেমধ্যে ছেড়ে দেয়। সে ক্ষেত্রে পিএলআইএসটি জাতীয় ফাইলগুলো ডিলিট করলে সমাধান পাওয়া যাবে।

পাঁচ- যে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করবেন সেটিও একটি ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে থাকে। তাই সময়ে সময়ে রাউটারের ড্রাইভার সফটওয়্যার আপডেটে নজর দিতে হবে। আপডেটের ব্যাপারে জানতে রাউটারের কম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

ছয়- কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ কিংবা ব্লুটুথের জন্য অনেক সময় ওয়াই-ফাই রাউটার সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারে না। এ ক্ষেত্রে ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যাবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ