বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নিজেদের তৈরি টিকা গণহারে ব্যবহারের অনুমোদন দিল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রথমবারের মতো গণহারে সাধারণ জনগণের মাঝে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। আজ বৃহস্পতিবার থেকে এই টিকার অনুমোদন দিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন সময় সাধারণ জনগণের মাঝে টিকা দেয়ার সিদ্ধান্ত এলো যখন শীত মৌসুমের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছে সারাবিশ্ব।

যদিও চীন দেশীয় প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে টিকার উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি।

ডিসেম্বরে প্রথমবারের মতো সিনোফার্মের এই টিকা নিজ দেশে ব্যবহারের অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এর আগে চীন গত জুলাই মাসে টিকার জরুরি প্রয়োগ শুরু করে বিভিন্ন খাতের অপরিহার্য কর্মী ও সংক্রমণের উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের ওপর।

টিকার আইনি অনুমোদন শর্তসাপেক্ষ বিষয় জানিয়ে পরীক্ষায় নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণিত না হওয়া পর্যন্ত টিকা ব্যবহারে অনুমোদন দেয়া যায় না বলছে চীনের ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ