বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সরকারি মাধ্যমিকে ভর্তি, লটারির দিন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্থগিত হওয়া ২০২১ শিক্ষাবর্ষের অনলাইন লটারি কার্যক্রম আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় আগে যে বয়সসীমা নির্ধারণ করেছিল, আদালতের নির্দেশে তা শিথিল করা হয়েছে। ফলে যেকোনো বয়সের শিক্ষার্থী এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষা মন্ত্রণালয় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করেছিল, তা নিয়ে আদালতে রিট করা হয়েছিল। পরে আদালতের পক্ষ থেকে ওই বয়সসীমা স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বৈঠক করে এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা শিথিলের সিদ্ধান্ত নেয়। সুতরাং এ বছর ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা থাকবে না।

মাউশির ওই কর্মকর্তা আরো জানান, শিক্ষার্থীরা ভর্তির জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির স্থগিত হওয়া অনলাইন লটারি কার্যক্রম আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ দিয়ে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ