মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় সাদপন্থীদের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ বেশ কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) গাজীপুরের আদালতে তিনিসহ অন্যরা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের গাজীপুর জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। 

মাওলানা মাসউদুল করীম টঙ্গীর প্রভাবশালী আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন দীনি খেদমতে নিয়োজিত। 

গত ডিসেম্বরে জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের সঙ্গে শূরাপন্থীদের বিরোধ দেখা দেয়। এ সময় গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা মাঠ দখল করতে এসে চারজনকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন নেতা কারাভোগও করেছেন। সেই ঘটনায় সাদপন্থীদের পক্ষ থেকেও মামলা করা হয়। মাওলানা মাসউদুল করীমসহ টঙ্গী-গাজীপুরের অনেক আলেমকে সেই মামলায় আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ