শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

আমেরিকার জন্য আরো বড় চপেটাঘাত অপেক্ষা করছে: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ কামাল খাররাজি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, জেনারেল সোলাইমানির হত্যাকারীদের জন্য আরো বড় চপেটাঘাত অপেক্ষা করছে।

ইরানসহ মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের মাঝে জেনারেল সোলাইমানির ব্যাপক প্রভাব ছিল বলে জানিয়ে তিনি বলেন, সোলাইমানির শাহাদাতে এ অঞ্চলের জনগণ মারাত্মক ক্ষুব্ধ হয়ে রয়েছে।

কামাল খাররাজি বলেন, ইরাক ও ইরানে জেনারেল সোলাইমানির জানাযার নামাজগুলোতে লক্ষ কোটি জনতার অংশগ্রহণ ছিল তাঁকে হত্যার নির্দেশ দানকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বড় ধরনের চপেটাঘাত।

সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উসকানি ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়ে ইরানের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, আমেরিকার এই উসকানির প্রধান লক্ষ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান শহীদ সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কায় আমেরিকা এত বেশি তোড়জোড় করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিনীরা যদি সামান্যতম ভুলও করে বসে তাহলে তাদেরকে চরম প্রতিশোধের সম্মুখীন হতে হবে।

গত বছরের ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ